‘ওয়ান ইলেভেন’ ছবিতে স্বস্তিকা, সঙ্গে আফজাল
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৮ অক্টোবর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে নিয়ে নতুন করে বলার নেই। এক সময় সৌন্দর্যের দ্যুতি ছড়িয়ে রূপালী পর্দা কাঁপিয়েছেন। বর্তমানে কাঁপাচ্ছেন চরিত্রাভিনেত্রী হিসেবে। এবার তিনি নাম লিখিয়েছেন বাংলাদেশের ছবিতে।
‘ওয়ান ইলেভেন’ নামের একটি ছবিতে যুক্ত হয়েছেন স্বস্তিকা। এতে তার সঙ্গে আছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করছেন ছবিটির নির্মাতা।
এ প্রসঙ্গে স্বস্তিকা বলেন, ‘ওপার বাংলায় কাজ করার ইচ্ছা আমার প্রবল এবং সেটা বহু বছর ধরে। ২০০৮ সালে প্রথমবার, ওই একবারই গিয়েছিলাম ঢাকায়, একটা কমার্শিয়াল সিনেমার শুটিং করতে। তারপর বহু পরিচালক-প্রযোজকের সঙ্গে কথা হয়েছে, স্ক্রিপ্ট আদান-প্রদান হয়েছে, কিন্তু ঠিক কাজটি করা হয়নি, ব্যাটে-বলে হয়নি।’
এরপর তিনি বলেন, ‘কামরুল রিফাত আমার ছবির পরিচালক, ওয়ান ইলেভেনের গল্পটা পাঠিয়েছিলেন ২০২১ সালে। কোভিডের এই পুরো যন্ত্রণার মধ্যেই আমি গল্পটা পড়েছিলাম। তারপর আমি চিত্রনাট্য পড়েছি। চরিত্র নিয়ে আলোচনা হয়েছে, জুমকলে একাধিক মিটিং করেছি, এরপর একরকম মুগ্ধতা তৈরি হয় পুরো গল্প এবং তারা যেভাবে শুটিং করতে চান—পুরো বিষয়টার সঙ্গে। সেই মুগ্ধতা থেকেই কাজটা করতে চাওয়া।’
এদিকে আফজাল হোসেনের সঙ্গে অভিনয়ের ব্যাপারটি নিয়েও উচ্ছ্বসিত স্বস্তিকা। তিনি বলেন, ‘আমি বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের বিশাল ভক্ত। তাদের অনেকেরই কাজ দেখি, তা ওটিটি প্ল্যাটফর্ম বা কলকাতার প্রেক্ষাগৃহ যেখানেই মুক্তি পাক—দেখার জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকি। আফজাল হোসেনের সঙ্গে কাজ করাটাও খুব বড় পাওনা। আমি আশা করছি, একটা টিম হয়ে আমরা কাজটি করব।’
হুমায়ুন বিশ্বাসের গল্পে তৈরি হচ্ছে ‘ওয়ান ইলেভেন’। ছবিটির সংলাপ লিখেছেন সংলাপ লিখেছেন মোজাফফর হোসে। মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এ ছবিতে আফজাল ও স্বস্তিকাকে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে দেখা যাবে। ঢাকার গাজীপুর, গুলশান ও ধানমন্ডি এলাকার বিভিন্ন স্থানে তাদের অংশের শুটিং করা হবে বলে জানিয়েছেন পরিচালক।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










